অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের   উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছটির প্রাপ্যতা নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ নিষেধাজ্ঞা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত করা যাবে না।

ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মাছের প্রাপ্যতা নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে জাটকা আহরণে আট মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার (৩১ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ, যা জাটকা নামে পরিচিত, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মন্ত্রণালয় জানায়, গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ পরিচালনা করা হয়েছে। ওই সময়ে মা ইলিশের ডিম থেকে জন্ম নেওয়া পোনা আগামী কয়েক মাস দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় বিচরণ করবে।

এসব পোনা নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সারা দেশে অভিযান পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চান প্রধানমন্ত্রী

1

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

2

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

3

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, চড়া অধিকাংশ সবজিও

4

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

5

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা এলজি

6

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

7

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, প্রথম চারটিই চীনের

8

বিজয় রাকিন সিটিতে ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগ, প্রশাসকের অপস

9

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

10

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধানমন্ত্

11

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

12

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

13

আসামে উচ্ছেদ অভিযানে ঘরছাড়া ৪ হাজারের বেশি বাঙালি মুসলিম

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

রাজনীতির চেয়েও সাংবাদিকতার দায়িত্ব কঠিন: মঈন খান

16

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় আশার আ

17

১৫ বছরে ১২০ কোটি তরুণের বিপরীতে কর্মসংস্থান হবে মাত্র ৪০ কোট

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান র

20