অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ট্রাফিক পুলিশের গাড়িতে সশস্ত্র হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিতে দুই পথচারী আহত হয়েছেন। হামলার পর পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে গেলেও পরে সেটি উদ্ধার করা হয়।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ বাজার এলাকায় ট্রাফিক পুলিশের একটি গাড়িতে সশস্ত্র হামলা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ হামলায় তিন পুলিশ সদস্য নিহত এবং দুই বেসামরিক নাগরিক আহত হন।

প্রাথমিক পুলিশ প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

হামলায় আহত দুই পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, হামলার পর অস্ত্রসহ ট্রাফিক পুলিশের গাড়িটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গ্রাহ বুধা এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

হামলাকারীদের আটক করতে প্রধান সড়কসহ বিভিন্ন পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পাশাপাশি তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তিন পুলিশ সদস্য হলেন পীর খালিদ, ওয়ার্ডেন গুল আমিন ও ওয়ার্ডেন সেলিমুল্লাহ। হামলার পর বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থল ঘিরে ফেলেন। একই সঙ্গে শুরু হয় তদন্ত ও সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

তথ্যসূত্র: ডন


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

2

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জাপান সফরের অগ্রগত

3

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

4

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত

5

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

6

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

7

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

8

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

9

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

10

সরকার ও দল সামলাতে নতুন চ্যালেঞ্জে বিএনপি

11

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

12

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

13

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

14

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে মন্ত্র

15

পরিবেশ রক্ষায় দায়িত্বের বাইরে গিয়েও কাজ করতে হবে: প্রধানমন্ত

16

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

17

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

18

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

19

জন্মদিন আজ: আইনজীবী থেকে জাতিসংঘের আইন কর্মকর্তা জাইমা রহমান

20