অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চান প্রধানমন্ত্রী

ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে ঢাকাকে গড়ে তুলতে পারলে তা হবে বড় ধরনের সংস্কার।


ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চায় সরকার। এ লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে সাধারণত ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ ঢাকার বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকে। এ পরিস্থিতির পরিবর্তন জরুরি। আবর্জনা থেকে জীবাণু ছড়াতে পারে। তাই নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং যথাযথভাবে বর্জ্য অপসারণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে। পাশাপাশি বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় আবর্জনার কারণে মানুষের চলাচলে ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে অসুস্থতা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। টোকিওর আদলে ঢাকা পরিচ্ছন্ন করা সম্ভব হলে তা হবে বড় একটি সংস্কার।

সংস্কারের অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নে এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ উপকৃত হন।

তিনি বলেন, রাজনীতিবিদ হিসেবে তিনি সেই সংস্কারকেই গুরুত্বপূর্ণ মনে করেন, যার সুফল দেশের প্রান্তিক মানুষও ভোগ করতে পারেন। সাধারণ মানুষের জীবনমানের উন্নতি ঘটে, এমন উদ্যোগ গ্রহণ করাই সরকারের অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী বলেন, এসব সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্রমনা জনগণের সমর্থন পেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তবে সাধারণ মানুষের উপকারে আসবে, এমন সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকারকে বাধাগ্রস্ত করার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে প্রবাসীদের পরিবারসহ দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই এসব উদ্যোগের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমি বলছি না যে বিএনপিকে ভোট দেন। কাজগুলো যদি আপনাদের কাছে সঠিক মনে হয়, তাহলে সমর্থন দেন, যাতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি।’

এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান।

তারেক রহমান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নই সরকারের লক্ষ্য। কিছু উদ্যোগে সীমিতসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন, তবে তাঁর অগ্রাধিকার এমন কার্যক্রম গ্রহণ করা, যাতে বৃহত্তর জনগোষ্ঠী লাভবান হয়।

এসব কাজ সম্পন্ন করতে পরিশ্রম, ধৈর্য ও ঐক্যের প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী বাংলাদেশিদের সামনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ছিল শিশুদের জাপানি ভাষা শিক্ষা, স্বাস্থ্যসেবা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্য সহজ করা, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

অনুষ্ঠানে জাপান বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে আলোকচিত্র উপহার দেওয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

1

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

2

এশিয়ান গেমসে আবাসন নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

3

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

4

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

5

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

6

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

7

প্রথমবার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

8

নতুন পে-স্কেল চূড়ান্তে আরও বৈঠক, নিম্ন গ্রেডে বাড়তি সুবিধার

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১২০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল

12

ড. ইউনূসকে হেনস্তা: যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে অনুরোধ করবে

13

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

14

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

15

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

16

সংসদ প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সবুজায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

17

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

18

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

19

মস্তিষ্কের কার্যপ্রণালি উন্মোচনে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন

20