অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে রুহিয়া উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।



ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।


২৮ অক্টোবর ২০২৬ তারিখে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। চিঠিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। অভিযুক্ত জুলফিকার রহমান উপজেলার আরাজী দক্ষিণ বটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।


চিঠিতে বলা হয়, ২৯ অক্টোবর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদের উপনির্বাচনে জুলফিকার রহমান বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ ছাড়া বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতেও বক্তব্য দেন তিনি। এসব বক্তব্যের ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করে ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। পরে ভিডিওটি ‘প্রতিদিনের ঠাকুরগাঁও’ অনলাইন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়।


নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নির্বাচন কমিশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে।


চিঠিতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এবং নির্বাচন আইন অনুযায়ী কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। পাশাপাশি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানো কিংবা তাঁকে সমর্থন করাও নিষিদ্ধ।


তবে এসব বিধিনিষেধ অমান্য করে মো. জুলফিকার রহমান নির্বাচনী এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারে অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।


এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।


নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিভাগীয় মামলা দায়ের, যথাশীঘ্র তা নিষ্পত্তি এবং এ বিষয়ে গৃহীত ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

1

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

2

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা

3

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

4

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

5

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

6

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

7

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

8

নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে ব

9

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

10

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

11

শান্ত-মুশফিকের সেঞ্চুরি মিস, ৩২৯ রানের লিডে চালকের আসনে বাংল

12

পুরোনো বাণিজ্যমেলার মাঠে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

13

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ-টেপ সংকট, ভোগান্তিতে

14

একনেকে ১.৬৮ লাখ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

15

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

16

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

17

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

18

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, কঠিন চ্যালেঞ্জে ন

19

ইসলামপুরে ৩০ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ অনিয়মের অভিযোগ,

20