অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। আগ্রহী নারী প্রার্থীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।


ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী নারী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের পূরণ করা ফরম আগামী শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন, অর্থাৎ সংরক্ষিত মহিলা আসন-২৩-এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, শূন্য আসনটিতে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

1

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

2

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

3

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

4

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: মির্জা

7

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

8

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

9

বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে বন্দর পরিচালনার দাবি

10

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

11

টোকিওতে সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী

12

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

13

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

14

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

15

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়ার দাবি গণতান্ত্রিক বাম

16

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ, কনের বাবাকে ১০ হাজার টাকা জর

17

দলের নাম ভাঙিয়ে মানুষকে কষ্ট দিলে ছাড় নয়: তারেক রহমান

18

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

19

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

20