অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহউদ্দিন

জুলাই সনদে যেসব বিষয়ে বিরোধী দল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিল, সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেগুলোর কোনোটি শিথিল করতে চাইলে বিশেষ কমিটিতে এসে মতামত জানাতে হবে। এরপর বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।

কমিটির সভাপতি হিসেবে সভায় সভাপতিত্ব করেন তিনি। সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের মতামত এখনো শোনা হয়নি। বিরোধী দল কোনো কোনো ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করতে চাইলে তাদের সেই বিষয়টি কমিটিতে এসে জানাতে হবে। এরপর কমিটি তা বিবেচনা করতে পারে।

তিনি বলেন, “বিরোধী দল যদি চায় কোনো কোনো ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ শিথিল করার জন্য, সেটা তাদের বলতে হবে। কমিটিতে এসে তাদের সেটা বলতে হবে। তখন কমিটি বিবেচনা করতে পারে। এই মুহূর্তে এর বেশি আমি মন্তব্য করতে চাই না।”

২০১১ সালের সংবিধান সংশোধন প্রক্রিয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত কো-চেয়ারম্যান ছিলেন। ওই কমিটিও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান বিলুপ্ত না করার বিষয়ে একমত হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কমিটির সদস্যরা সম্মিলিতভাবে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিলুপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। বিষয়টি সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “তখন একদলীয় স্বৈরতান্ত্রিক প্রবণতা তাদের পেয়ে বসেছিল এবং একদলীয় রাষ্ট্র ও সরকারব্যবস্থা কার্যত বাস্তবায়নের চেষ্টায় তারা ছিলেন। অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার একটি প্রবণতা তাদের মধ্যে ছিল।”

বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই সময়ের তুলনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “তার সঙ্গে বর্তমান গণতান্ত্রিক সরকারের তুলনা করাটা আমার মনে হয় ঠিক হবে না। এটা দেখার বিষয়।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

1

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

2

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

3

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

4

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

5

চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের

6

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

7

ফেসবুকে অপপ্রচার-হুমকির প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

8

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

9

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

10

ইসলামপুরে ৩০ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে নিয়োগ অনিয়মের অভিযোগ,

11

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

12

নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে ব

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

15

পিএসসির রংপুর আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

16

বৃহস্পতিবার থেকে কাজে ফিরতে পোশাকশ্রমিকদের আহ্বান শ্রমমন্ত্র

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

19

রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীকে ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন

20