প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 10, 2026 ইং
সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু ও দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন