অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে কখনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। তিনি বলেন, বিএনপি কারও ভোট ছিনতাই করেনি, আবার কাউকে বেহেশতে যাওয়ার টিকিটও দেয়নি।


বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষই জেগে উঠবে। দেশের সীমান্ত পরিস্থিতির পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নজর রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, বরং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব।’ তবে বর্তমান সময়ে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান বলে উল্লেখ করেন তিনি।

রাজনীতি ও বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, কেউ লং মার্চ বা শর্ট মার্চ করুক কিংবা কথায় কথায় হুমকি দিক, তাতে তাদের বাধা নেই। কেউ দেশে ফিরতে চাইলে তাকেও স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে এসে আদালতের যেসব কার্যক্রম রয়েছে, সেগুলোর মুখোমুখি হওয়া উচিত।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বিগত সরকারের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। তিনি নিজেই তো বলে গেছেন, তাদের যা দিয়েছি, তা তারা আজীবন মনে রাখবে।’

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি-বিদেশি সব ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে জনকল্যাণে কাজ করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।

প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)-এর চেয়ারম্যান ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব আহমেদুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ার ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে ব্যবসায়ী সমিতির নি

1

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

2

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

3

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

4

কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়তে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে

5

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

১৮ বছর পর হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে রড্রিগেজের বৈঠক

8

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

9

নৈরাজ্য হলে বিএনপি বসে থাকবে না: রিজভী

10

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

11

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

14

জাপান সাগর অভিমুখে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নি

15

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

16

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় বাংলা

17

সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

18

২০টিরও বেশি দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর বিটিটিএফ ২০২৬

19

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা

20