অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার আদালতে নিহতের বাবা ও একজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিয়েছেন।


নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) হত্যার মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। এদিন সাক্ষ্য দেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান এবং ঘটনার প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, আদালত এদিন দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, শামীম ওসমান তাঁর দলবল নিয়ে রাসেলকে গুলি করে হত্যা করেছেন। মামলার রায়ে ছেলের হত্যার সর্বোচ্চ সাজা দাবি করেছেন নিহতের বাবা।

সাক্ষ্যগ্রহণের সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যদিকে, শামীম ওসমানসহ ২৭ জন আসামি পলাতক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁর দাবি, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে রাসেল হত্যার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে প্রতীয়মান হয়েছে। এ ছাড়া জেরার সময় বাদী জানিয়েছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিবিদ্ধ হন হোসিয়ারি শ্রমিক রাসেল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন রাসেলের বাবা পিন্টু রহমান। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়।

নিহত রাসেল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের একটি হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

1

গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহম

2

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

3

স্বামীকে শেষবিদায় জানিয়ে আবার কারাগারে দীপু মনি

4

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

5

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

6

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

7

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

8

আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা

9

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

10

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

11

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

12

৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

13

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

14

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

15

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

16

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

17

পীরগঞ্জে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বাডাস মেডিকেল ক্যাম্প

18

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

19

ভিসামুক্ত প্রবেশের সুবিধায় চীনে বিদেশি পর্যটক বেড়েছে

20