অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের সতর্ক করে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের অনুপ্রবেশ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বাড়ির মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন। ভাড়াটিয়ার পরিবারের সদস্য ছাড়া অপরিচিত বা অপরাধ চক্রের কোনো সদস্য বাড়িতে অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে বাড়ির মালিকদের সতর্ক করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। এ বিষয়ে সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়িতে ভাড়াটিয়ার পরিবারের সদস্য ছাড়া বহিরাগত কোনো ব্যক্তি কিংবা অপরাধ চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কোনো ব্যক্তির অবস্থানের তথ্য প্রশাসনকে না জানানোর কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে এর দায়ভার নিতে হবে। গণবিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগতরা যাতে এলাকায় প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, ভোগড়া, সাইনবোর্ড, নাওজোড়, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় পুলিশ, বিজিবি ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

চাঁদাবাজি করলে বহিষ্কার, যুবদল নেতাদের হুঁশিয়ারি এমপি জালালে

3

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

নেত্রকোনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত

5

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

6

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

7

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

8

জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা

9

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

10

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

11

প্রশাসনে বড় রদবদল, সচিব পদে ১০ কর্মকর্তার পরিবর্তন

12

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

13

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

14

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

15

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

16

রাকিবুলের অপরাজিত ৭৯, রিজনের ৫ উইকেটে বাংলাদেশের দুর্দান্ত জ

17

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

18

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

19

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

20