অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর সারা দেশে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকাসহ সারা দেশে বর্ণাঢ্য র‍্যালি, দলীয় পতাকা উত্তোলন ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন দলের নেতাকর্মীরা।

রুহুল কবির রিজভী জানান, দিবসটি উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে। পাশাপাশি দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও একই ধরনের র‍্যালি আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে ৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে দলের চেয়ারম্যানের সম্মতি পাওয়ার পর এ তারিখ চূড়ান্ত করা হবে। চেয়ারম্যান অন্য কোনো তারিখ নির্ধারণ করলে সেদিনই আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী।

এ ছাড়া বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন বিশেষ পোস্টার প্রকাশ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর কর্মসূচিও রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক সংঘাত ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব সংঘটিত হয়। বিএনপির দৃষ্টিতে এ দিনের চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সঙ্গে সম্পর্কিত।

রিজভী আরও বলেন, ভবিষ্যতে কোনো অগণতান্ত্রিক শক্তি জনগণের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করলে ৭ নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করবে বলে তিনি মনে করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি অভিযোগ করেন, দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সংশ্লিষ্টদের দায় নিতে হবে এবং প্রচলিত আইন অনুযায়ী অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব

1

পীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, সম্মাননা পেলেন সফল যুব উদ্যোক

2

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

3

দুই মাসে অগ্রগতি না হলে ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে

4

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

5

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

6

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

7

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

8

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়ার দাবি গণতান্ত্রিক বাম

9

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

10

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

11

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

12

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

13

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

16

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্র

17

৮১ বছরে জাতিসংঘ: বিশ্বশান্তি ও মানবাধিকার রক্ষায় কার্যকর সংস

18

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

19

ইটনায় ইউএনওর আকস্মিক পরিদর্শন, হাজিরা খাতায় ৬ শিক্ষকের সই, উ

20