অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

চলতি অক্টোবরের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।


দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

প্রতি ডলার ১২৩ দশমিক ৬৫ টাকা হিসাবে এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ২৪০ কোটি টাকা।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের ১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।

ফলে অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১১ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই প্রবাসী আয় দেশের ব্যাংক খাতে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও রিজার্ভকে চাঙ্গা করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

1

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

2

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

3

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

4

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

5

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

6

মেয়াদ শেষ, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

7

ব্যস্ত দিনের শেষেও শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রী

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

10

তেঁতুলিয়ায় পেঁপে চাষে সফলতা, ১০ হাজার টাকা খরচে আয় ৪০ হাজার

11

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

12

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

13

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ১২ কেজির সিলিন্ডারে ৪০০ টাকা পর্

14

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

15

শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা ট্রাম্পের

16

ফ্রান্সের বিভিন্ন শহরে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্

17

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১২০ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা ফয়সল

19

রাজপথ কারও ইজারা নয়: প্রিন্স

20