অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সঙ্গে তিনি শপথ নেন।

এদিন ড. আবদুল মঈন খান ছাড়াও মন্ত্রী হিসেবে শপথ নেন রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

দেশের রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন, মার্জিত ও তাত্ত্বিক রাজনীতিক হিসেবে পরিচিত ড. আবদুল মঈন খান ১৯৪৭ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল মোমেন খান ছিলেন দেশের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক খাদ্যমন্ত্রী।

তার মায়ের নাম খোরশেদা বেগম। পারিবারিকভাবেই রাজনীতির একটি আদর্শ পরিবেশে বেড়ে ওঠেন মঈন খান, যা পরবর্তী জীবনে তার রাজনৈতিক চিন্তাধারায় প্রভাব ফেলে।

উচ্চশিক্ষিত ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে ড. মঈন খানের পরিচিতি রয়েছে। রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং ১৯৭৩ সালে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি ঢাকা কলেজে শিক্ষকতা করেন এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদেও কাজ করেন।

বাবার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ড. মঈন খান বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। নিজ নির্বাচনী এলাকা নরসিংদী-২ (পলাশ) থেকে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০২৬ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

রাষ্ট্র পরিচালনাতেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে প্রথমে তথ্যমন্ত্রী (২০০১-২০০২) এবং এরপর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী (২০০২-২০০৬) হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ বিরতির পর এবার আবারও মন্ত্রিসভায় ফিরলেন ড. আবদুল মঈন খান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

1

দর্শনার্থীশূন্য ফল মেলা, প্রশ্নে আয়োজনের কার্যকারিতা

2

পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

3

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

4

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

7

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

8

ফুলবাড়ীতে নরওয়ের রাষ্ট্রদূতের ব্যস্ত দিন, স্কুল পরিদর্শন ও আ

9

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

10

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

11

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

12

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

13

ব্যস্ত দিনের শেষেও শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রী

14

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

15

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

16

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

17

জরুরি কলে লঞ্চ থেকে রোগী উদ্ধার, হাসপাতালে পৌঁছে দিল কোস্টগা

18

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

19

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

20