অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬-এর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মাইনাস করার অভিযোগ উঠেছে। জুলাই যোদ্ধাদের অভিযোগ, চব্বিশের জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরাসরি নেতৃত্ব দিয়ে রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো ইনভাইট করা হয়নি।

গত বুধবার (৫ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অনুষ্ঠানে এমন দৃশ্য চোখে পড়ে।

এ বিষয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়া ও অংশগ্রহণকারী চব্বিশের জুলাই যোদ্ধা হযরত আলী ও ওবায়দুল হক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাউকেই কোনো প্রকার ইনভাইট করা হয়নি।

তাঁরা আরও বলেন, সারা বাংলাদেশে যখন ছাত্র-জনতা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামে, তখন তেঁতুলিয়াতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাঁরা আন্দোলনে অংশ নেন। নিজেদের বিপ্লবী মনোভাব থেকেই তাঁরা আন্দোলন করেছেন। জুলাই বিপ্লবে তাঁদের অবদানের কথা সবাই জানেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করায় ব্যক্তিগতভাবে সকলকে না চেনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইনভাইট করার জন্য অফিসে নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাইনাস করা হয়নি, যারা ছিলেন তাদের কেউ ডেকে নিয়ে আসলেই হতো।’ এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে বিষয়টি ইমপ্রুভ করার কথা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

1

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

2

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

3

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

4

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

7

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

8

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

9

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

10

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

11

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

12

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

13

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

14

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

15

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

16

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

17

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

18

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

19

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

20