অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরের আঞ্চলিক ভাষার কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন

রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষা, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে কবি রিয়াজুল হক সরকারের কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।


লালমনিরহাটে রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত কাব্যগ্রন্থ ‘আও’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের গল্পকথা মৃধাবাড়ীতে কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আধুনিক প্রযুক্তি ও মোবাইলনির্ভরতার প্রভাবে নতুন প্রজন্মের মধ্যে আঞ্চলিক ভাষার ব্যবহার কমে আসছে। একই সঙ্গে রংপুর অঞ্চলের অনেক পরিচিত শব্দ ও ভাষার বৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক ভাষার চর্চা বাড়ানো এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাব্যগ্রন্থটি রচনা করেছেন কবি রিয়াজুল হক সরকার।

১২৮ পৃষ্ঠার বইটিতে রয়েছে ৪০টি কবিতা। ‘আও’ শব্দের অর্থ কথা। কবিতাগুলোতে রংপুর অঞ্চলের মানুষের জীবনযাপন, ইতিহাস, ঐতিহ্য, কৃষিকাজ, কৃষিযন্ত্রপাতি, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ভাষার শব্দগুলো অন্য অঞ্চলের পাঠক ও নতুন প্রজন্মের কাছে সহজবোধ্য করতে বইটিতে শব্দের অর্থও সংযোজন করা হয়েছে।

কবি রিয়াজুল হক সরকার লালমনিরহাট শহরের হাড়িভাঙ্গা এলাকার মৃত নবিয়ার রহমান সরকারের ছেলে। মৃধাবাড়ী প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রকাশক জার্মানির ফ্রাঙ্কফুর্টের মীম হক। বইটি দেশের বিভিন্ন স্থানে পাওয়া যাবে।

শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাকল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুরেন্দ্রনাথ বর্মা, শিক্ষক অনিমেষ বৈদ্য ও আব্দুর রহিম মৃধা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৃধাবাড়ীর পক্ষে অ্যাডভোকেট মমিনুল আলম রাসেল। পরে আনুষ্ঠানিকভাবে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

বইটি নিয়ে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট ময়জুল ইসলাম ময়েজ, কবি ও সাহিত্যিক ফেরদৌস আরা বিউটি, নিশি রায়, ড. হাফিজুর রহমান, সরমিন আরা হক বিথী, বাদল সাহা, মনসুর সরকার, লিয়াকত আলী ভূঁইয়া, তহমিনা বেগম ইলা, আব্দুস সালাম, সোহেল রানা ও বকুলসহ অন্যরা।

অনুষ্ঠানে কাব্যগ্রন্থের নির্বাচিত অংশ পাঠ করেন লুৎফর আহমেদ লিটন। বইটির মূলবন্ধ পাঠ করেন আজিজুল হক মোল্লা। এ সময় কবি রিয়াজুল হক সরকারও উপস্থিত ছিলেন।

আলোচকেরা বলেন, আঞ্চলিক ভাষা একটি অঞ্চলের মানুষের জীবনযাপন, অনুভূতি, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আঞ্চলিক ভাষায় সাহিত্যচর্চা স্থানীয় সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে নিজস্ব ঐতিহ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।

বক্তারা আশা প্রকাশ করেন, কবি রিয়াজুল হক সরকারের ‘আও’ কাব্যগ্রন্থটি রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষাভিত্তিক সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। পাশাপাশি এ অঞ্চলের হারিয়ে যেতে বসা শব্দ ও ভাষার ঐতিহ্য সংরক্ষণেও বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তাঁরা নতুন প্রজন্মকে আঞ্চলিক ভাষার চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

1

বরিশালে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’

2

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

3

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

4

অস্ট্রেলিয়ার ব্যাটিং ‘ভয়াবহ ও লজ্জাজনক’, ক্ষুব্ধ ওয়ার্নার

5

তারেক রহমানের জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন

6

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার

7

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

8

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

9

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

10

মেয়াদ শেষ, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

11

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

12

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

13

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

14

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

15

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

16

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

17

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

তেঁতুলিয়ায় পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দিনব্যাপী শিখন কর্মসূচি

20