অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি সমাবেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ২ হাজার ৫০০ আনসার ও ভিডিপি সদস্যকে নিয়ে হাজিরা প্যারেড ও নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১৮৫টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক (ডিডিজি) মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় ৮০ জন ব্যাটালিয়ন সদস্যসহ আনসার ও ভিডিপির মোট ২ হাজার ৫০০ সদস্য অংশ নেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সিনিয়র পরিচালক সফিকুল আলম, ঠাকুরগাঁও জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা এবং ঠাকুরগাঁও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তারসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকেরা।

সমাবেশে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। যেকোনো ধরনের চাপ ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে বাহিনীর নির্দেশনা অনুসরণ এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, নির্বাচনের দিন আনসার সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে কোনো অবস্থাতেই ভোটকেন্দ্র ত্যাগ করা যাবে না। খাবার খাওয়া কিংবা অন্য কোনো প্রয়োজনে কেন্দ্র ছাড়ার পরিস্থিতি তৈরি হলেও দায়িত্বের প্রতি অবিচল থাকতে হবে। একই সঙ্গে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে সামনে রেখে গত দেড় বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। সদস্যরা তাঁদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন।

নির্বাচনী দায়িত্ব পালনের সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোট ও রাজনৈতিক প্রভাব ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার নির্দেশনা দেন তিনি। এসব পরিস্থিতিতে অটল পাহাড়ের মতো দৃঢ় থেকে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

1

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

4

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

5

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

6

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

7

ঠাকুরগাঁওয়ে সাদাছড়ি পেল ১৪ শিক্ষার্থী, সমান সুযোগের আহ্বান

8

সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড, ব্রাহ্মণবাড়িয়ায় শোকের মাতম

9

ঠাকুরগাঁও এলজিইডিতে অনিয়মের অভিযোগ, বছরজুড়ে প্রতিবাদের ঝড়

10

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

11

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

12

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

13

ঠাকুরগাঁওয়ে আড়াই হাজার আনসার-ভিডিপি সদস্য নিয়ে নির্বাচনী প্র

14

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

15

স্বাধীন সত্তা বিসর্জন দেয়নি ছাত্রদল, তাই কেউ গুপ্ত বলে না: র

16

পীরগঞ্জে মাচায় তরমুজ চাষে মাঠ দিবস

17

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

18

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

19

তেঁতুলিয়াকে পর্যটননগরী ঘোষণার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

20