অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৪ বছরেও মেলেনি খাসজমি, দশমিনায় ভূমিহীনদের বিক্ষোভ

পটুয়াখালীর দশমিনায় ৩৪ বছর ধরে বসবাস করেও খাসজমির বন্দোবস্ত না পাওয়ার অভিযোগে বিক্ষোভ ও সমাবেশ করেছেন উত্তর চর শাহজালালের ভূমিহীন পরিবারগুলো। খাসজমি বন্দোবস্ত, কথিত ভুয়া বন্দোবস্ত বাতিল ও জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তাঁরা।


পটুয়াখালীর দশমিনা উপজেলার উত্তর চর শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর নামে খাসজমি বন্দোবস্তের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কথিত ভুয়া ও বেআইনি বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন ভূমিহীন পরিবারের সদস্যরা। ‘উত্তর চর শাহজালাল বসবাসরত ভূমিহীন পরিবার’-এর আয়োজনে এবং বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, উত্তর চর শাহজালাল মৌজায় দীর্ঘ ৩৪ বছর ধরে বসবাস ও ভোগদখলে থাকা প্রকৃত ভূমিহীন পরিবারগুলোর নামে অবিলম্বে খাসজমি বন্দোবস্ত দিয়ে স্থায়ী ঠিকানা নিশ্চিত করা, প্রভাবশালী চক্রের নামে করা কথিত ভুয়া ও বেআইনি বন্দোবস্ত বাতিল এবং জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

স্মারকলিপি দেওয়ার আগে দশমিনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন শত শত ভূমিহীন নারী-পুরুষ। পরে তাঁরা উপজেলা পরিষদের সামনে সমবেত হয়ে সমাবেশ করেন।

ভূমিহীন নেতা বারেক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার এবং সংগঠনটির প্রচার সম্পাদক ও পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ।

এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ নয়া মিয়া শিকদার, মাওলানা শহিদুল ইসলাম, ভূমিহীন নেতা ছোহরাব হোসেন, ছোহরাব বয়াতি, শহিদুল মেম্বার, রেজাউল করিম, জহিরুল খা ও কুলসুম বেগমসহ অন্যরা।

স্মারকলিপি গ্রহণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে।

ভূমিহীন পরিবারগুলোর ন্যায্য অধিকার ও স্থায়ী আবাসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দে

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

3

জন্মদিন আজ: আইনজীবী থেকে জাতিসংঘের আইন কর্মকর্তা জাইমা রহমান

4

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

5

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

6

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

7

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

8

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

9

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

10

তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে প্রেস কাউন্সিলের সেমিন

11

টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

13

আশ্রয়ণ প্রকল্পে সড়ক ও পানি নিষ্কাশনের দাবিতে ফুলবাড়ীতে মানবব

14

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

15

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

16

কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়

17

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

18

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা গুরুত্ব প

19

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরিকল্পিত নগরায়ণের আহ্বান

20