অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল প্রদর্শন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানোর পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার জগথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল দেখানো হয়। একই সঙ্গে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্থ থাকতে নিয়মিত হাত ধোয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আইসিটি অফিসার সুমিত গুপ্ত। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

জগথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মাহাবুব আলম ও সেলিনা আক্তার। এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা খাবারের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া শিশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

1

নতুন প্রজন্মকে জিয়ার আদর্শ জানাতে বললেন মঈন খান

2

মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপত

3

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

4

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, দুই মাসে ১ হাজার মাঠের নির্দেশ প্

5

এশিয়ান গেমসে আবাসন নিয়ে স্বস্তিতে বাংলাদেশ

6

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

7

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়ার দাবি গণতান্ত্রিক বাম

8

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই

9

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

10

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

11

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

12

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দ

13

চুয়াডাঙ্গায় দেয়ালে আওয়ামী লীগের স্লোগান, প্রশাসনের নির্দেশে

14

পশ্চিম তীরে ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় সামরিক অভিযানের প্রস্তুত

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

জন্মাষ্টমীতে শুভেচ্ছা জানাল ভারতীয় হাইকমিশন

17

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

18

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

19

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

20