অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ‘রসিকতা’ বললেন বিএনপি নেতা পরিচয় নিয়ে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে অসদাচরণ, সেবাপ্রার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নিজেকে বিএনপি নেতা দাবি করার বিষয়টি ‘রসিকতা’ ছিল বলে জানিয়েছেন তিনি।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে অসদাচরণ ও দাপ্তরিক দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সংবাদকর্মী, মুক্তিযোদ্ধা এবং উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সম্প্রতি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দেওয়ার বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে ওই পরিচয় দেওয়ার ঘটনাকে ‘রসিকতা’ বলে উল্লেখ করেন ইউএনও।

স্থানীয় সূত্র ও একাধিক সরকারি কর্মকর্তার অভিযোগ, দাপ্তরিক বৈঠক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গোলাম রব্বানী সরদার নিজেকে বিএনপির স্থানীয় নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। সম্প্রতি এক গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলার সময়ও তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সরকারি কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, ইউএনওর দপ্তরে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া কিংবা প্রতিকার চাইতে গেলে তাঁদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয়। রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে দমিয়ে রাখার চেষ্টাও করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুর্তজা আলম অভিযোগ করে বলেন, ইউএনও সাধারণ মানুষকে যথাযথ সম্মান দেন না। তাঁর দপ্তরে প্রবেশের অনুমতি পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনুমতি পেলেও বসার সুযোগ মেলে না বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, টাকা ছাড়া কাজ হয় না এবং টাকা পেলে আচরণ ভালো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক নেতা বলেন, ইউএনও শিক্ষকদের সঙ্গেও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন। তাঁর আচরণে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সংবাদকর্মী বাদল হোসেনের অভিযোগ, ইউএনও গোলাম রব্বানী নিজেকে বিএনপির ক্যাডার হিসেবে বিবেচনা করেন এবং কথায় কথায় অন্যদের উপদেশ দেন। তবে ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন বলে তিনি জানতে পেরেছেন বলে দাবি করেন বাদল হোসেন।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খয়রাত আলী অভিযোগ করেন, সংসদ সদস্য জাহিদুর রহমান ছাড়া অন্যদের সঙ্গে ইউএনও ভালো আচরণ করেন না। তাঁর সঙ্গেও একাধিকবার খারাপ আচরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া সার ডিলার নিয়োগ এবং টিআর-কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগও তোলেন খয়রাত আলী। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন। কর্মচারীদের গালিগালাজ এবং বদলি বা সাময়িক বরখাস্তের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিসিএস কর্মকর্তা বলেন, সরকারি কার্যালয়ে পেশাদার ও সেবামুখী পরিবেশ থাকার কথা। কিন্তু পীরগঞ্জ উপজেলা প্রশাসনে কর্মকর্তাদের মধ্যে চাপের পরিবেশ বিরাজ করছে বলে তাঁর অভিযোগ। এ পরিস্থিতিতে অফিসার্স ক্লাবে কর্মকর্তাদের উপস্থিতিও কমে গেছে বলে দাবি করেন তিনি।

ঠাকুরগাঁও জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবু সায়েম বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা ও পরিচয় ব্যবহারের বিষয়টি বিধিবিধানের আলোকে বিবেচ্য। তাঁর অভিযোগ, পীরগঞ্জের ইউএনও প্রকাশ্যে রাজনৈতিক পরিচয় প্রচার করে প্রশাসনের নিরপেক্ষতা এবং জনগণের সঙ্গে প্রশাসনের আস্থার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। তিনি বলেন, ‘আমি কারো সঙ্গে অসদাচরণ করিনি, নিয়ম মেনে চাকরি করছি।’ নিজেকে বিএনপি নেতা দাবি করার বিষয়ে তিনি বলেন, ‘আমি রসিকতা করে বলেছি।’

সূত্র: কালের কণ্ঠ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানাহানি নয়, সমঝোতায় দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

1

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

2

তেঁতুলিয়াকে পর্যটননগরী ঘোষণার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, কঠিন চ্যালেঞ্জে ন

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

7

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

8

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

9

আগস্টে ঘুরে দাঁড়াল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি

10

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

11

এমপিওভুক্ত নয়, নিয়মিত ক্লাসও হয় না—ফুলবাড়ীর কলেজে পাস করেনি

12

জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনা গুরুত্ব প

13

ভূমি অধিকার ও খাসজমির ন্যায্য বণ্টনের দাবিতে ঢাকায় ওরিয়েন্টে

14

প্রাথমিক শিক্ষকদের নজরদারিতে ১১ ধাপের পরিদর্শন ব্যবস্থা চালু

15

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

16

সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসা

17

হামলা হলে মার্কিন জ্বালানি কোম্পানিতে পাল্টা আঘাতের হুমকি ইর

18

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

19

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

20