অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে জুলফিকার-ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক হাসান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহ, সাধারণ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ হাসান আলী।


সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার সংরক্ষণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী থানা রোডসংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাত সাড়ে ৮টায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে দৈনিক নববাণীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জুলফিকার আলী শাহ সভাপতি, দৈনিক রূপালী বাংলাদেশের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ হাসান আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—দৈনিক ইত্তেফাকের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলাম প্রধান উপদেষ্টা, দৈনিক কালবেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম হৃদয় সহসভাপতি, দৈনিক অভয়নগরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সরকার রনি সহসাধারণ সম্পাদক এবং দৈনিক জনবাণীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আব্দুর নুর আজাদ সহসাংগঠনিক সম্পাদক।

এ ছাড়া দৈনিক জনকণ্ঠের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি সামানুর ইসলাম অর্থ সম্পাদক, দৈনিক আমাদের সকালের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি রবিউল আওয়াল দপ্তর সম্পাদক এবং দৈনিক আমার বার্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি কামাল হোসেন প্রচার ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন ও দৈনিক মানবাধিকার প্রতিদিনের বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদিন। সংগঠনের সাধারণ সদস্য হিসেবে রয়েছেন সাব্বির আহমেদ, নুর আলম সিদ্দিক, রেফাজ উদ্দীন ও রুবেল রানা।

সংগঠনের প্রধান উপদেষ্টা এন এম নুরুল ইসলামের অনুমতিক্রমে এবং উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সভার সভাপতি আল মামুন জীবন নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি জুলফিকার আলী শাহ বলেন, বালিয়াডাঙ্গী সাংবাদিক ইউনিয়নকে শক্তিশালী, ঐক্যবদ্ধ ও পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলাই তাঁদের অঙ্গীকার। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা নিশ্চিত করতে তাঁরা কাজ করবেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে ভূমিকা রাখবেন।

সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বালিয়াডাঙ্গীতে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা

1

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

4

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

5

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

6

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজারার সরকারি দরকে বৃদ্ধাঙ্গুলি চেয়ারম্য

7

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

8

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

9

লংমার্চে গিয়ে কিছু গাড়ি টোল দেয়নি: রিজভী

10

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

11

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

12

ইসরায়েলের নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, কঠিন চ্যালেঞ্জে ন

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গ

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

17

গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে:

18

দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

19

সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও পেনশন নিশ্চিতের দাবি

20