অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির সভাপতির হুঁশিয়ারি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের যদি নিয়ন্ত্রণে না আনা হয় এবং বিএনপি তাদের ‘টোকাই বাহিনী’র লাগাম না ধরে, তাহলে শিবির প্রতিরোধ গড়ে তুললে কোনো ক্যাম্পাসেই তারা ১০ মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না।

বুধবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরও গণহত্যার বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার মধ্যে রয়েছে। দুই বছর পেরিয়ে গেলেও মাত্র ছয়টি মামলার রায় ঘোষণা হয়েছে এবং এখনো কোনো রায়ের বাস্তবায়ন হয়নি।

তার অভিযোগ, বর্তমান সরকারের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ইস্যু আড়াল করতেই দেশের বিভিন্ন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, গতকাল বিভিন্ন ক্যাম্পাসে রক্ত ঝরেছে। যারা হামলা চালিয়েছে, তারা প্রকৃত ছাত্র নয়; তারা ছাত্র সন্ত্রাসী ও টোকাই। যাদের দিয়ে বিভিন্ন ক্যাম্পাসে কমিটি গঠন করা হয়েছে, তাদের অনেকেরই ছাত্রজীবন ১৫ থেকে ২০ বছর আগে শেষ হয়েছে। এমন ব্যক্তিদের দিয়ে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাদ্দামের ভাষ্য, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ভাড়া করা লোক এনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়ায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন। এছাড়া রাতে ঢাকা গ্রাফিক্স আর্টস কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা, হল দখল, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিব হত্যাকাণ্ড এবং ঠাকুরগাঁওয়ে মাদকের বিরোধিতা করায় হত্যার ঘটনাও তিনি উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, ছাত্রদলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে না আনা হলে এবং বিএনপি তাদের লাগাম না ধরলে শিবির প্রতিরোধ গড়ে তুলবে। তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইসলামী ছাত্রশিবির এখন পর্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

2

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

3

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

4

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

5

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

6

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

7

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: মির্জা

8

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

12

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

13

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

14

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

15

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

20