অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংগু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে, বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি

টানা দুদিনের অতিভারী বৃষ্টিতে বান্দরবানের সাংগু নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীর পানি ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বুধবার (৮ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টার হিসাব অনুযায়ী সাংগু নদীর বান্দরবান পয়েন্টে পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীর লামা (বান্দরবান) পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৬৯টিতে পানির সমতল বেড়েছে, ৫৩টিতে কমেছে এবং ৫টি স্টেশনে পানির স্তর অপরিবর্তিত রয়েছে।

এদিকে তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর) ও তারাপুর (গাইবান্ধা) পয়েন্টে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ (সিলেট) ও মারকুলি (হবিগঞ্জ) পয়েন্টে এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) পয়েন্টে পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ

1

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

2

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

3

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

5

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

6

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

7

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক সপ্তাহেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং,

8

ফুলবাড়ীতে দুর্গাপ্রতিমা বিসর্জন ঘাট সংস্কার, প্রস্তুতি পরিদর

9

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

10

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

11

৯ হাজার ৮০০ কোটি টাকার সার কেনার অনুমোদন

12

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

13

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

14

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

15

ময়মনসিংহে ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু, উপকৃত হবেন ২০

16

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

17

পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ‘রসিকতা’ বললেন ব

18

আরডিজেএ সদস্য ফিরোজ কবীর শাওনের মৃত্যুতে শোক

19

জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি

20