অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ, ক্ষতি লক্ষাধিক টাকা

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে আমন ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব।

দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের নয়জনকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের উত্তর শিবপুর মৌজায় এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব (৪৬) অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁর জমিতে রোপণ করা আমন ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করেছে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় একই গ্রামের মোকারম, ইসমাইল, আতাউর, মোতাকাব্বের, একরামুল, আকতার, আতাউর, জাকির ও রাসেলকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয়রা জানান, জমির মালিকানা নিয়ে বিরোধ থাকতে পারে। তবে এভাবে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

1

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

2

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

3

মেয়াদ শেষ, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

4

ইশরাককে পুনর্বহালের দাবি, বিকল্প হিসেবে প্রতিমন্ত্রী চান শহী

5

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

6

বড়পুকুরিয়া কয়লাখনির ১৭১ শ্রমিককে পুনর্বহালের দাবিতে অবস্থান

7

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

8

বনভূমি দখল করে পর্চা, গাছ কাটার অভিযোগ

9

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ৭৬

10

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

11

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

12

প্রধানমন্ত্রীর জাপান সফরে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগের সম্ভাবন

13

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

14

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

15

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

16

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

17

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

18

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

19

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

20