অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর (সিকিউরিটি সার্ভিস অব ইউক্রেন) সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলায় এসবিইউপ্রধানের কার্যালয়কে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছিল।

হামলার পর রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে কিয়েভের কেন্দ্রস্থলে এ হামলা হয়।

হামলার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। জরুরি বিভাগের কর্মীরা সেখানে গিয়ে উদ্ধার ও নিরাপত্তার কাজ শুরু করেন।

হামলায় অন্তত পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। পরে আহতের সংখ্যা আরও বাড়ার খবর পাওয়া গেছে।

হামলার স্থানটি কিয়েভের ভলোদিমিরস্কা স্ট্রিটে অবস্থিত। এসবিইউর কেন্দ্রীয় ভবনটি সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের বিপরীতে এবং গোল্ডেন গেট এলাকার কাছাকাছি। ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ এ এলাকায় হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, তিনি এসবিইউর ভারপ্রাপ্ত প্রধান ওলেক্সান্ডার পোকলাদের সঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, একটি রুশ ড্রোন এসবিইউর কেন্দ্রীয় ভবনে আঘাত হানে এবং সেটি সরাসরি সংস্থাটির প্রধানের কার্যালয়কে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, তিনি পোকলাদকে রাশিয়াকে ‘উপযুক্ত ও দৃশ্যমান’ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। সম্ভব হলে রাশিয়ার হামলার ধরন অনুসরণ করে পাল্টা জবাব দেওয়ার কথাও বলেছেন তিনি। এ জবাবে ইউক্রেনের সামরিক বাহিনী সহযোগিতা করবে বলে জানান জেলেনস্কি।

হামলার সময় পোকলাদ তার কার্যালয়ে ছিলেন না বলে ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে হামলার মূল লক্ষ্য ব্যক্তি হলেও তিনি এতে আক্রান্ত হননি।

সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভে রুশ ড্রোন হামলা আরও ঘন ঘন হচ্ছে। দিনের বেলাতেও রাজধানীতে হামলা চালানো হচ্ছে, যা শহরের স্বাভাবিক জনজীবন ও নিরাপত্তা পরিস্থিতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এসবিইউ সদর দপ্তরে হামলার ঘটনাকে ইউক্রেনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তা স্থাপনা এবার সরাসরি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর ফলে রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: ইউরো নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

3

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

4

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

5

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

6

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

9

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

11

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

12

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

13

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

14

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

15

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

16

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

17

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

18

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

19

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

20