অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি


দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের মধ্যবর্তী দলদলিয়া ডাঙ্গাপাড়া এলাকায় দুই ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী।

বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নের তেতুলিয়া সংলগ্ন মহেশপুর মোড়ে ফুলবাড়ী-মধ্যপাড়া ও বড়পুকুরিয়া মহাসড়কে এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মোছা. আফরোজা খাতুন (৫০) ও মো. আজগার বাবুকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। বরং অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পাবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনের কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পার্বতীপুর থানার এসআই তুহিন দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে চায় নেদারল্যান্ডস, স্বাগ

1

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

2

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

3

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটের পক্ষে ৬৭ আসনের সমর্থন

4

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

5

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

6

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

7

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

8

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

9

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

10

পাঁচ বছর পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন: আবদুস সালাম

11

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

12

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

13

শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা ট্রাম্পের

14

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

15

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

16

রাজধানীর লেক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্র

17

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

18

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

19

কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত ২৭

20