অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

অনিয়মের অভিযোগের পর সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃত মো. শফিকুল ইসলাম খানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক প্রশাসনিক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক প্রয়োজনেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যাহারের পর তাকে কোথায় সংযুক্ত করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি অপরাধ দমনসহ বিভিন্ন সূচকে সাফল্যের ভিত্তিতে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার অর্জন করেন মো. শফিকুল ইসলাম খান। তবে সেই স্বীকৃতি পাওয়ার মাত্র চার মাসের মধ্যেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

সম্প্রতি তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে বালু ও পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, ওঠা অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদারও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

3

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

4

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

5

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

6

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

7

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

8

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

9

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

10

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

11

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

12

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবি

13

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

14

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

পীরগঞ্জ পাইলট স্কুলে উন্নয়ন তহবিল উত্তোলনে স্বাক্ষর জালের অভ

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20