অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। তিনি ড. ইউনূসকে ‘বাটপার’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, কয়েকজন এনজিওকর্মীকে সঙ্গে নিয়ে তিনি দেশ পরিচালনা করেছেন, অথচ দেশের জন্য তাদের উল্লেখযোগ্য কোনো অবদান নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে কাজী ফিরোজ রশীদের বক্তব্য হিসেবে এসব মন্তব্য দেখা গেছে। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘ইউনূসের মতো একটা বাটপার সে আর কিছু এনজিও কর্মী নিয়ে দেশটাকে শাসন করে গেল, যাদের এই দেশে কোনো অবদান নাই।’

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে ফিরোজ রশীদ আরও বলেন, নিজের মামলা নিজেই প্রত্যাহার করে নিয়েছেন এবং ৮৬ হাজার কোটি টাকা মওকুফ করেছেন।

তার বক্তব্যে মূলত ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রম, মামলা প্রত্যাহার এবং আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

তবে ফটোকার্ডে থাকা ‘৮৬ হাজার কোটি টাকা মওকুফ’ সংক্রান্ত দাবির পক্ষে কোনো সরকারি নথি, হিসাব বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। তাই বিষয়টি কাজী ফিরোজ রশীদের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে; স্বাধীনভাবে যাচাই করা তথ্য হিসেবে নয়।

প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী। তিনি ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময়ে সরকারের নীতি ও কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

2

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

3

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার শেষ করতে সরকারের চেষ্টা অব্যাহত

4

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

7

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

8

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

9

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

13

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

19

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

20