অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারত্ব ও অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি। নির্বাচনে প্রকৃত জনসমর্থন রয়েছে, এমন ব্যক্তিরাই যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। পাশাপাশি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি সম্পর্কে তিনি বলেন, সাধারণত স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন নির্বাচনের সময় নির্ধারণ করে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চিফ হুইপ বলেন, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। জনগণের প্রকৃত সমর্থন রয়েছে, এমন প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির প্রার্থী মনোনয়নের বিষয়ে নুরুল ইসলাম মনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে দল। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগানো হবে।

তিনি বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না। বিএনপি চায়, নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হোক এবং স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।

তৃণমূলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে দল কী ধরনের ব্যবস্থা নেবে, এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম মনি বলেন, এ বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সংসদ সদস্যদের সম্পৃক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান চিফ হুইপ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সংসদ সদস্যরাও এ বিষয়ে কাজ করবেন।

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, চাঁদাবাজ ও দখলদারদের কোনোভাবেই বরদাশত করা হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় কর্মকাণ্ডে জড়িত হয়ে পার পাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। দলের শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, বিষয়টি সংসদ সদস্যদের বৈঠকে আলোচনা হয়নি। তবে সরকার এ বিষয়ে সচেতন রয়েছে। শ্রমিকদের জীবন ঝুঁকিতে না ফেলে নিরাপদে রাখার পাশাপাশি প্রয়োজন হলে তাঁদের সরিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও সরকারের রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

1

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

2

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

3

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

4

নেত্রকোনায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত

5

চীনে শিশুদের ছাড়াল প্রবীণ নির্ভরশীলতার হার, বাড়ছে নতুন ব্যবস

6

আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নি

7

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

8

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

9

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

10

বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেব

11

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

12

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

13

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান

14

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

15

মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপত

16

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ, কনের বাবাকে ১০ হাজার টাকা জর

17

আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম বাড়ল

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

মেয়াদ শেষ, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

20