অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়ার নিয়ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।


দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও হাত ধোয়ার নিয়ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’। কর্মসূচিতে সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে খাবার খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই দিবসটি উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১০০ কিমি ধাওয়া করে ট্রাক থেকে ইয়াবা উদ্ধার, চালক

1

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশ

2

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

3

বিজয় রাকিন সিটিতে ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগ, প্রশাসকের অপস

4

ফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ, ক্ষত

5

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ ধসে আহত ৪

6

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

7

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, চড়া অধিকাংশ সবজিও

8

রাজশাহীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তার

9

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

10

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

11

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন, যোগাযোগে নতুন সম্ভাবনা

12

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

13

গাজীপুরের ‘জঙ্গি নাটক’: হাসিনাসহ ১০ জনের শুনানি ২৪ সেপ্টেম্ব

14

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

15

পঞ্চগড়ে সীমান্তের ৩৩ যুবক পেলেন ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং

16

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

17

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

18

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

19

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

20