অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

বাংলাদেশে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সফরে এসেছে। দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বিকেএসপির সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় এ সফরের আয়োজন করা হয়েছে।

শনিবার ১৪ সদস্যের চীনা প্রতিনিধি দল বিকেএসপিতে পৌঁছায়। প্রতিনিধি দলে রয়েছেন ক্রিকেটের ১১ জন প্রশিক্ষণার্থী, দুজন প্রশিক্ষক ও একজন দোভাষী।

দুই প্রশিক্ষকের মধ্যে একজন ক্রিকেট এবং অন্যজন তাইচি বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

বিকেএসপিতে পৌঁছানোর পর চীনা প্রতিনিধি দলকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ। পরে তিনি চীনা অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন।

দুই সপ্তাহের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে ক্রিকেটের ব্যবহারিক ও কারিগরি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। বিকেএসপির অভিজ্ঞ প্রশিক্ষকেরা ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রিকেটের বিভিন্ন কৌশল, খেলার নিয়ম এবং মাঠে অনুশীলনের ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেবেন।

তবে কর্মসূচিটি শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। প্রতিনিধি দলের সঙ্গে থাকা তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট তাইচির বিভিন্ন বিষয় শেখাবেন।

এর ফলে একই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও চীনের প্রশিক্ষার্থী ও কোচদের মধ্যে দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বিনিময় কর্মসূচি দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং নতুন ক্রীড়া কার্যক্রম চালুর সম্ভাবনাও আরও বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাথরুমে গিয়ে সাপের কামড়, প্রাণ গেল যুবকের

1

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

2

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

3

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

4

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

5

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

6

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

7

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

8

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

9

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

12

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

লটারিতে বুড়াবুড়ি ইউনিয়নে ৫ নারী এলসিএস কর্মী নিয়োগ

15

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20