অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্য রকের রেসলিং ক্যারিয়ার কি শেষ? যা বললেন কোডি রোডস

দুই বছরের বেশি সময় ধরে ডব্লিউডব্লিউইর রিংয়ে দেখা নেই হলিউড তারকা ও রেসলিং কিংবদন্তি দ্য রকের। তাঁর রেসলিং ক্যারিয়ার শেষ কি না, তা নিয়ে জল্পনার মধ্যে আবারও রিংয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন বর্তমান ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস।


ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) রিংয়ে দ্য রকের প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। দীর্ঘ সময় ধরে তাঁকে রিংয়ে দেখা না গেলেও ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস মনে করেন, ডোয়াইন জনসনের রেসলিং ক্যারিয়ারে আরও দু-একটি ম্যাচ বাকি থাকতে পারে। তবে শেষ পর্যন্ত রিংয়ে ফেরার সিদ্ধান্ত দ্য রককেই নিতে হবে।

ক্রিস ভ্যান ভ্লিয়েটের সঞ্চালনায় ‘ইনসাইট’ পডকাস্টে কথা বলতে গিয়ে রোডস জানান, তাঁর ব্যক্তিগত ধারণা, দ্য রকের ক্যারিয়ারে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে চাইলে রেসলম্যানিয়া ৪০-এ নিজের পারফরম্যান্সকেই ক্যারিয়ারের শেষ অধ্যায় হিসেবে বিবেচনা করতে পারেন এই হলিউড তারকা।

রোডস বলেন, “আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি না। আসলে কীভাবে উত্তর দেব, তা বুঝতে পারছি না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তাঁর সম্ভবত আরও দু-একটি ম্যাচ বাকি আছে।”

দ্য রক আবারও রিংয়ে ফিরবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি রোডস। ডব্লিউডব্লিউইর পরিচালনা পর্ষদে জনসনের দায়িত্বের বিষয়টিও উল্লেখ করেন তিনি। রোডসের মতে, রেসলম্যানিয়া ৪০-এর পারফরম্যান্সের পর রিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এ প্রসঙ্গে রোডস বলেন, “এরপর কী হবে, আরও ম্যাচ হবে কি না কিংবা সেগুলো কেমন হবে, সবই তাঁর সিদ্ধান্ত।”

রেসলম্যানিয়া ৪০-এ রোডসকে পিন করেছিলেন দ্য রক

২০২৪ সালের এপ্রিলে অনুষ্ঠিত রেসলম্যানিয়া ৪০-এ রোমান রেইন্স ও দ্য রকের বিপক্ষে ট্যাগ টিম ম্যাচে সেথ রলিন্সকে সঙ্গে নিয়ে লড়েন কোডি রোডস। ওই ম্যাচে রোডসকে পিন করে নিজের দলকে জয় এনে দেন দ্য রক। এর ফলে পরের রাতের অবিসংবাদিত ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ‘ব্লাডলাইন রুলস’ ম্যাচে পরিণত হয়।

রেসলম্যানিয়া ৪০-এর সংবাদ সম্মেলনে রোডসের সঙ্গে ব্লাডলাইন পরিবারের দ্বন্দ্বের ধারাবাহিকতায় কাহিনিতে যুক্ত হন দ্য রক। শেষ পর্যন্ত দ্বিতীয় রাতে রোমান রেইন্সকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতেন রোডস।

এর পরের বছর ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনেও রোডস ও জনসনকে ঘিরে নতুন কাহিনি শুরু হয়েছিল। কিন্তু এলিমিনেশন চেম্বারে জন সিনা নেতিবাচক চরিত্রে যাওয়ার পর সেই কাহিনি আর এগোয়নি। রেসলম্যানিয়া ৪১-এর আগেও ডব্লিউডব্লিউইর সাপ্তাহিক অনুষ্ঠানগুলোতে দেখা যায়নি দ্য রককে।

এখন পর্যন্ত রিংয়ে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ডোয়াইন জনসন। ফলে তাঁর রেসলিং ক্যারিয়ার শেষ কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে কোডি রোডসের মন্তব্যে দ্য রকের ভবিষ্যতে রিংয়ে ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ হচ্ছে না।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

1

ফুলবাড়ীতে বিএনপির র‌্যালিতে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

5

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক র

6

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

7

ভুয়া রপ্তানির চেষ্টা, ভ্যালমন্ট ফ্যাশনসের ৫ চালান আটক

8

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

9

জাতিসংঘে নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন

10

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

সাইবার নিরাপত্তাঝুঁকিতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসা

13

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

14

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

15

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

16

ঠাকুরগাঁওয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

19

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

20