অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ মো. জর্জেট, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা, উপজেলা মহিলা দলের সদস্যসচিব উম্মে কুলসুম এবং সমাজকর্মী নাহিদ পারভিন রিপাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার আহ্বান জানান তাঁরা।

এ সময় দুর্যোগের আগাম তথ্য জানতে সরকারি টোল-ফ্রি হেল্পলাইন ১০৯০ নম্বরে ফোন করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়। আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা সৃষ্টি ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শনে মহড়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

টেক্সটাইল শিক্ষার মান ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

3

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

4

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

5

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

6

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

7

৩৪ বছরেও মেলেনি খাসজমি, দশমিনায় ভূমিহীনদের বিক্ষোভ

8

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক র

9

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

10

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

11

ডাকসুর ফ্লোরে জিন্নাহ-গোলাম আযমের ছবি, পদদলিত করলেন শিক্ষার্

12

বিএনপি নেতাকে ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি স্বেচ্ছাসেব

13

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

14

খিলপাড়া মজুমদার বাড়ি: ঐতিহ্য, শিক্ষা ও জনকল্যাণের দুই শতাব্দ

15

জন্মদিন আজ: আইনজীবী থেকে জাতিসংঘের আইন কর্মকর্তা জাইমা রহমান

16

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত

17

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

18

১৫ সেপ্টেম্বর সিলেট সফরে রাষ্ট্রপতি

19

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

20