অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম, স্বস্তি মুরগিতেও

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে কিছুটা কমেছে মুরগির দামও। তবে মাছ, মাংস ও অন্যান্য নিত্যপণ্যের দামে রয়েছে ভিন্ন চিত্র।


শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। পাশাপাশি কিছুটা কমেছে মুরগির দামও।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৫০ থেকে ২০০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ২০০ টাকা থেকে কমে ১০০ টাকায় নেমেছে। মুলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকায়।

পূজার ছুটিতে চাহিদা কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। পটল, ঢেঁড়শ ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে ৮০ থেকে ১২০ টাকা হয়েছে। কাঁচামরিচের দাম ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা এবং টমেটোর দাম ৫০ টাকা কমে ১৫০ টাকায় দাঁড়িয়েছে। জলপাই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা এবং গাজর ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে।

এ ছাড়া পেঁপে ১৫ থেকে ২০ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচুরলতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে শসার দাম কিছুটা বেড়ে ৮০ থেকে ১০০ টাকা হয়েছে।

বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। দেশি ধনেপাতা কেজি ২৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং ক্যাপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি ও ডিমের বাজার

সবজির পাশাপাশি কিছু মুরগির দামও কমেছে। সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ৩১০ টাকা হয়েছে। সোনালি হাইব্রিড মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এ ছাড়া লাল লেয়ার মুরগি ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে প্রতি ডজন লাল মুরগির ডিমের দাম ১৪০ থেকে ১৪৫ টাকা। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের চারটি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের চারটি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের দাম

বাজারে প্রতি আঁটি লাল শাক ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা এবং পুঁই শাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কলমি শাক দুই আঁটি ২০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

মাছের বাজার

মাছের বাজারে চাষের শিং মাছ আকারভেদে প্রতি কেজি ৩৫০ থেকে ৬০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই মাছের দাম বেড়ে আকারভেদে ৪০০ থেকে ৫৫০ টাকা হয়েছে। দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা এবং পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাচকি ৫০০ টাকা এবং পাঁচ মিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

গরু ও খাসির মাংস

রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজারে গরুর মাংস প্রতি কেজি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিমালয়ের বিপর্যয়, সমতলেরও শঙ্কা

1

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

2

মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অংশীজনদের মতামত নিচ্ছে বিএসই

3

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

4

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

5

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

6

আশ্রয়ণ প্রকল্পে সড়ক ও পানি নিষ্কাশনের দাবিতে ফুলবাড়ীতে মানবব

7

শিক্ষকদের দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা: ডেপুট

8

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

9

আসামে উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হাজারো মুসলিম পরিবার, মসজিদ

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য স

11

ফেসবুকে অপপ্রচার-হুমকির প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

12

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

13

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

14

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

15

সুযোগ নিয়ে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

16

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

17

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা ও পরীক্ষার সক্ষমতা বাড়াতে হব

18

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

19

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

20