অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি: ডা. শফিকুর রহমান

বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই। গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। গণহত্যার ছয় মাস পেরিয়ে গেলেও একটি মামলার বিচারেও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তিনি দাবি করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার শুরু থেকেই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাংলাদেশই তাদের একমাত্র ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, অতীতে তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তবে তারা দেশ ছেড়ে কোথাও চলে যাননি।

তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। এখন তাদের চোখ রাঙানো হচ্ছে। এসব ভয়ভীতি দেখিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। চূড়ান্ত ডাক এলে আবারও সবাইকে মাঠে নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির কর্নেল অলি আহমদসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এনসিপির সভাপতি নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সংসদে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল-গ্যাসসহ বিদ্যমান সংকটের সমাধান না হলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

এলডিপির কর্নেল অলি আহমদ বলেন, শেখ হাসিনা চলে গেলেও বর্তমান সরকার তার আমলের কায়দায় দেশ পরিচালনা করছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, গণভোট অবৈধ হলে একই সময়ে অনুষ্ঠিত অন্য নির্বাচনও বৈধ হতে পারে না। সেই যুক্তিতে সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে বিএনপিকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দেন মামুনুল হক।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার, জনগণের ন্যায্য দাবি আদায়, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী এ লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

1

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

2

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

3

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

6

মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধনের দাবিতে শুক্রবার গণসংহতির সমা

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

10

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

11

নবম পে স্কেল কার্যকরের পথে, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা

12

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

13

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

14

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

15

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

16

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

17

নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি: ডা. শফিকুর রহমান

18

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

19

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

20