অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব এবং এর সফল বাস্তবায়নের বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. মাহফুজা মুনির পূর্বা ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাকিল রহমান।

এসময় উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট (এমটি) ইপিআই আজিজার রহমান, স্যানিটারি ইন্সপেক্টর ফেরদৌসী আক্তার, হাসপাতাল মসজিদের ইমাম মাসুদ রানা, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ্ আল আরিফ জানান, রোববার (২৮ জুন) সারা দেশের মতো তেঁতুলিয়াতেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের ১৬৯টি কেন্দ্রে মোট ২২ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৯ হাজার ৫০০ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের কার্যক্রম তদারকিতে থাকবেন ২১ জন স্বাস্থ্যকর্মী।

ডা. আব্দুল্লাহ্ আল আরিফ আরও বলেন, শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার শেষ করতে সরকারের চেষ্টা অব্যাহত

3

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

10

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

11

রাজশাহী বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের

12

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

13

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

14

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

15

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

16

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

17

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

18

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

19

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

20