অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজরদারি

ফুটবল বিশ্বকাপের জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস যেন কোনোভাবেই প্রাণঘাতী সংঘর্ষে পরিণত না হয়, সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। এসব স্থান পুলিশের নজরদারির আওতায় রাখা হয়েছে। ডিএমপির সব থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় বড় স্ক্রিনে খেলা দেখানো হবে, সে বিষয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে সেখানে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ডিবিও সার্বক্ষণিক নজরদারি চালাবে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আনন্দ যেন আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই তা বিষাদে পরিণত না হয়। খেলায় জয়-পরাজয় থাকবেই। তাই সবাই একে অপরের মতামত ও সমর্থনের প্রতি সম্মান দেখিয়ে সহনশীল আচরণ করবেন।

ডিবি জানায়, গত সোমবার রাতে ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিলেন। এ সময় হাবিব নামে এক ব্যক্তি নিরব নামে এক যুবককে মারধর করেন। সেই ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাতে ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে নিরব, রিপন, মজনু ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও বিভাগ।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের মধ্যে রিপন সরাসরি ছুরিকাঘাত করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হামলায় আহত ইউনিট বিএনপির সভাপতি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

1

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

4

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

5

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

8

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

9

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

10

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

11

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

12

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

13

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

14

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

15

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

16

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

20