অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের সদস্যপদ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বিশেষ বা অ্যাডহক অ্যাকসেশন ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদন করেছেন জোটের বাণিজ্যমন্ত্রীরা।


ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত পঞ্চম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আরসিইপি যৌথ কমিটির (আরজেসি) দেওয়া সুপারিশে আনুষ্ঠানিক অনুমোদন দেন সদস্যদেশগুলোর বাণিজ্যমন্ত্রীরা।

বাংলাদেশ ছাড়া বিশেষ এই ওয়ার্কিং গ্রুপের আওতায় রয়েছে লাতিন আমেরিকার দেশ চিলি, দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা এবং হংকং (চীন)।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আরসিইপি একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য কাঠামো বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। জোট সম্প্রসারণের রোডম্যাপ অনুযায়ী আগ্রহী দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ কাজ করবে।

আসিয়ানের ১০ সদস্যদেশের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে আরসিইপি গঠিত। জোটটিকে বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ আরসিইপির সদস্য হতে পারলে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাণিজ্য সুবিধা ধরে রাখা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যুক্ত হওয়া এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

বিশেষ করে এলডিসি উত্তরণের পর বিভিন্ন দেশে শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজারসুবিধা হারানোর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আরসিইপি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগও তৈরি হতে পারে।

বৈঠকে সদস্যদেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে কার্যকর এবং ভবিষ্যৎমুখী আঞ্চলিক অর্থনৈতিক সংহতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় সদস্যপদপ্রত্যাশী দেশগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিদ্যমান অপ্রয়োজনীয় বাধা দূর করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

যৌথ বৈঠকে ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এস্তি উইদিয়া পুত্রি এবং নিউজিল্যান্ডের পার্লামেন্টের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটির সদস্য ড. শেন রেটি সহসভাপতিত্ব করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

1

তেঁতুলিয়া প্রেস ক্লাবের নতুন কমিটিতে সভাপতি সোহরাব, সম্পাদক

2

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

5

বঞ্চনা ও বিডিআর ট্র্যাজেডিই জুলাই অভ্যুত্থানের ভিত্তি: শামছু

6

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

7

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

8

বদলে যাওয়া ক্যাম্পাস

9

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

10

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

11

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

12

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

13

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল; ভোগান্তিতে শিক্ষার্থীরা

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধু

16

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধ

17

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

18

তারেক রহমানের গণতান্ত্রিক অঙ্গীকারের প্রশংসায় তাকাইচি

19

মানবতার নীরব দূত ইতালীয় মিশনারিরা

20