অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়া, গান, বাজনা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হয়ে একটি শক্তিশালী দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেলাধুলায় সীমাবদ্ধ থাকলে চলবে না, লেখাপড়া ও সৃজনশীল কর্মকাণ্ডেও সমানভাবে এগিয়ে যেতে হবে।

শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দক্ষ হতে হবে। তবে অবশ্যই বিভিন্ন ধরনের খেলায় অংশ নিতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী বছর আয়োজন করা হবে প্রাইম মিনিস্টার কাপ।

এ সময় সবুজ মাঠে ফুটবল খেলতে কেমন লেগেছে, তা জানতে চান প্রধানমন্ত্রী। ‘কে কে খেলতে চাও’— এমন প্রশ্নের জবাবে অসংখ্য শিক্ষার্থী হাত তুললে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, এ বছর প্রায় ২২ লাখ বালক-বালিকা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। তবে শুধু ফুটবল খেললেই হবে না। ক্রিকেট খেলতে হবে, সাঁতার শিখতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের তালে বর্ণিল ডিসপ্লে উপস্থাপন করা হয়। এ সময় শিক্ষার্থী ও দর্শকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে পুরো স্টেডিয়াম ঘুরে শিক্ষার্থীদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং তাদের অভিনন্দন জানান। পরে তিনি বেলুন উড়িয়ে টুর্নামেন্টের বালিকাদের ফাইনাল খেলার উদ্বোধন করেন। দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিজয়ী হলে দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়া হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু ফুটবল বা ক্রিকেট নয়, সব ধরনের খেলায় অংশ নিয়ে তোমরা সারাবিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। আমরা যতটুকু করতে পেরেছি, তোমরা তার চেয়েও অনেক বেশি অর্জন করবে।

চূড়ান্ত খেলায় বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

1

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

2

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

3

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

8

রাণীশংকৈল সমাজসেবা কার্যালয়ে সমন্বয়হীনতায় চাকরিপ্রার্থীদের ভ

9

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

10

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

11

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

12

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

13

মিছিলের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী আটক

14

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

15

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

18

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20