অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। অনেককে ছাতা মাথায় নিয়ে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

বৃষ্টির কারণে কেউ কেউ গাছের নিচে, আশপাশের ভবনের ছাউনিতে কিংবা বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আশ্রয় নেন। বৃষ্টি কিছুটা থেমে গেলে তারা আবার সমাবেশস্থলে ফিরে এসে কর্মসূচিতে যোগ দেন।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। সেগুলোতে ‘গণভোটের রায় বাস্তবায়ন চাই’, ‘কালচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘সংবিধান সংস্কারে দেরি কেন?’ এবং ‘জুলাই নিয়ে ছিনিমিনি চলবে না’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এছাড়া ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেবেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে বিভিন্ন দাবি-দাওয়া, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

1

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

2

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

7

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

8

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

9

ফুলবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধ

10

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

11

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে আরও এক বাংলাদেশি নিহত

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

সিন্ডিকেটের কবলে পান রপ্তানি, হুমকিতে কোটি টাকার বাণিজ্য

14

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

15

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

18

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20