অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনসিটি বিদেশিদের ইজারা দেওয়া অগণতান্ত্রিক ও দেশবিরোধী: সিপিবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও দেশের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।


রোববার (৪ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, জনমত উপেক্ষা করে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে সরকার মুখে যা-ই বলুক না কেন, তাদের মূল লক্ষ্য ‘সবার আগে এবং সবার জন্য আমেরিকা’—এমনটাই বলতে হবে।

তিনি বলেন, শুধু নির্বাচিত হলেই কোনো সরকার গণতান্ত্রিক হয়ে যায় না। গণতান্ত্রিক আচরণের মাধ্যমে সরকারকে নিজেকে গণতান্ত্রিক হিসেবে প্রমাণ করতে হয়।

রুহিন হোসেন প্রিন্স বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের না দেওয়ার বিষয়ে দেশের অধিকাংশ মানুষ একমত হলেও জনগণের মতামত উপেক্ষা করে বিদেশিদের বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও দেশবিরোধী।

তিনি আরও বলেন, দেশ বর্তমানে উগ্র দক্ষিণপন্থি প্রতিক্রিয়াশীলতা ও সাম্রাজ্যবাদের দাসত্বের কবলে রয়েছে। তারা বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিসহ সবকিছুকে নিয়ন্ত্রণে নিয়ে আবারও দেশকে অগণতান্ত্রিক শাসনের ফাঁদে ফেলতে চায়।

এ অবস্থায় দেশের সচেতন মহলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদীব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল এবং বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াতসহ অন্যরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

1

ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা ও নুহাস বহিষ্কার, নতুন আহ্বায়ক

2

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, বিজয় রাকিন স

3

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

4

এসইএসডিপি প্রকল্পে ৮ কোটি টাকা চাঁদা সংগ্রহের অভিযোগ

5

ঢাকায় ভোরের বজ্রবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

6

দেশে ফিরলেই গ্রেপ্তার শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

8

২৪ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ৭০ লাখ ডলার

9

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

10

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্র

11

তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানোর দাবিতে সমতা পার্টির সমাবেশ

12

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্র

16

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

17

বিরোধী দল চাইলে ‘নোট অব ডিসেন্ট’ শিথিলের বিষয় বিবেচনা: সালাহ

18

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধু

19

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

20