শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি মানবিক রাষ্ট্র ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের মতপ্রকাশের অধিকার নিশ্চিত থাকবে।
তিনি বলেন, তবে আমরা লক্ষ্য করছি, বিগত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে কেন্দ্র করে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময়ে একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করেছিল।
তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচারীরা লুকিয়ে থেকে অরাজকতা উসকে দেওয়ার চেষ্টা করছে?
তারেক রহমান বলেন, যারা বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন, তাদের স্পষ্টভাবে বলতে চাই—দেশের জনগণ এই সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখব।
তিনি আরও বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে আইনে সুস্পষ্ট বিধান রয়েছে। তাই প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা প্রয়োজন।
মন্তব্য করুন