অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিলিপাইনের অভিযান ঠেকাতে আকাশে চীনা হেলিকপ্টারের চক্কর

দক্ষিণ চীন সাগরে সন্দেহভাজন একটি বিদেশি ট্রলার ধরতে গিয়ে চীনের বাধার মুখে অভিযান থেকে ফিরে এসেছে ফিলিপাইনের কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ দল। এ সময় দুটি চীনা কোস্টগার্ড জাহাজ পথ আটকে দেওয়ার পাশাপাশি একটি চীনা নৌবাহিনীর হেলিকপ্টার আকাশে চক্কর দেয়।

দক্ষিণ চীন সাগরে সন্দেহভাজন একটি বিদেশি ট্রলারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চীনের বাধার মুখে পড়েছে ফিলিপাইনের একটি যৌথ নিরাপত্তা দল। ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, চীনের দুটি কোস্টগার্ড জাহাজ তাদের পথ আটকে দেয় এবং একটি নৌবাহিনীর হেলিকপ্টার চারবার মাথার ওপর দিয়ে চক্কর দেয়। পরে নিরাপত্তার কারণে অভিযান থেকে সরে আসে ফিলিপাইনের দলটি।

রোববার (৪ অক্টোবর) ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, থিতু দ্বীপের প্রায় তিন নটিক্যাল মাইল পশ্চিমে স্যান্ডি কেজ এলাকায় এ ঘটনা ঘটে। ফিলিপাইনে থিতু দ্বীপটি ‘পাগ-আসা’ নামে পরিচিত।

ওই এলাকায় ডিনামাইট ব্যবহার করে মাছ ধরার অভিযোগে একটি বিদেশি ট্রলার আটক করতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে চীনের দুটি কোস্টগার্ড জাহাজ হর্ন বাজিয়ে ফিলিপাইনের দলের গতিরোধ করে।

একই সময়ে চীনা নৌবাহিনীর একটি হেলিকপ্টার ফিলিপাইনের দলের ওপর দিয়ে চারবার চক্কর দেয়। ফিলিপাইনের দলটি রেডিওর মাধ্যমে সন্দেহভাজন ট্রলারটিকে থামার নির্দেশ দিলেও তা না মেনে ট্রলারটি চীনের কৃত্রিম দ্বীপ সুবি রিফের দিকে চলে যায়।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত ফিলিপাইনের যৌথ দলটি অভিযান থেকে পিছু হটে। ফিলিপাইনের কোস্টগার্ডের দাবি, চীনের এই তৎপরতার কারণেই সন্দেহভাজন ট্রলারটি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে।

ফিলিপাইন ঘটনাটিকে ‘অপ্রয়োজনীয় ভীতি প্রদর্শন’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে দেশটি দাবি করেছে, ওই এলাকায় চীনের কোনো আইনি অধিকার নেই। চীনের পক্ষ থেকে ফিলিপাইনের দলকে তাড়িয়ে দেওয়ার দাবি থাকলে সেটিও প্রত্যাখ্যান করেছে ম্যানিলা।

মূল ভূখণ্ড থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত ৩৭ হেক্টর আয়তনের থিতু দ্বীপটি ফিলিপাইনের জন্য গুরুত্বপূর্ণ। তবে দক্ষিণ চীন সাগরে দুই দেশের উত্তেজনা শুধু জলসীমার বিরোধেই সীমাবদ্ধ থাকছে না।

ফিলিপাইনের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার স্কারবোরো শোলের কাছে দেশটির একটি টহল বিমানের খুব কাছাকাছি চলে আসে চীনের একটি জে-১৬ যুদ্ধবিমান। ফিলিপাইন ঘটনাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে।

এসব ঘটনার বিষয়ে ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস এখনো কোনো মন্তব্য করেনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলে বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

1

ভিসামুক্ত প্রবেশের সুবিধায় চীনে বিদেশি পর্যটক বেড়েছে

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

ফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ৪২ ছাগল ও ২ মুদি দোকান হস্তান্ত

4

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

5

ঢাকা-বাকু ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

6

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

7

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

অরাজকতা করলে আইনের কঠোর প্রয়োগ হবে: প্রধানমন্ত্রী

10

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, বিচারের দাব

11

শিরোনাম: ১৩৭টি সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ, অবমুক্তির স

12

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

13

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

14

ঢাকায় কবরের জায়গার সংকট, শেষ ঠিকানার মূল্য কোটি টাকা

15

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কুশল বিনিময়

17

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

18

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

19

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

20