অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজয় রাকিন সিটিতে অনিয়ম ও নিরাপত্তাঝুঁকির অভিযোগ, জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন শনিবার

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির প্রশাসকের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম, অনৈতিক কর্মকাণ্ড এবং বিজয় রাকিন সিটির বাসিন্দাদের নিরাপত্তাঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ এবং প্রশাসক অপসারণসহ বিভিন্ন দাবিতে শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।


মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিতে বহিরাগতদের হস্তক্ষেপ এবং প্রশাসক আবু মোহাম্মদ ইশতিয়াক আজিজ উলফাতের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন সমিতির সদস্য এবং রাজধানীর বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিকরা।

এ বিষয়ে পাঠানো এক সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে অভিযোগ করা হয়, বহিরাগতদের যোগসাজশে প্রশাসক আবু মোহাম্মদ ইশতিয়াক আজিজ উলফাত বিভিন্ন অনিয়ম ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সমিতির কার্যালয় বিজয় রাকিন সিটির অভ্যন্তরীণ প্রাঙ্গণে অবস্থিত হওয়ায় প্রশাসকের অনুগত বহিরাগত ব্যক্তিদের আনাগোনা ও বেআইনি তৎপরতা বেড়েছে বলেও দাবি করা হয়েছে।

আমন্ত্রণপত্রে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে বিজয় রাকিন সিটির সাধারণ বাসিন্দাদের মধ্যে উদ্বেগ, ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বাসিন্দারা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে বসবাস করছেন বলে অভিযোগ করা হয়।

এসব অভিযোগের প্রতিবাদ, সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ, কথিত অনিয়মের তদন্ত এবং প্রশাসককে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিক ও সদস্যদের স্বার্থ রক্ষায় নির্বাচিত কমিটির কাছে সমিতি পরিচালনার সার্বিক দায়িত্ব হস্তান্তরের দাবি জানানো হবে।

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরম খাঁ হলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্য এবং বিজয় রাকিন সিটির ফ্ল্যাট মালিকদের যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের কথা রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ ও ভিডিও চিত্র সংগ্রহের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাম্যানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছেন বিজয় রাকিন সিটি অ্যাপার্টমেন্ট ওনার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্য মোহাম্মদ আব্দুল বারী।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘বিশ্বাসঘাতকতা’

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

বিএনপির ‘হামলায়’ রুমিনের দুই সমর্থক আহত

4

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

5

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

6

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন, লাভ নিয়ে শঙ্কা

7

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বহিরাগত আতঙ্ক, বাড়ির মালিকদের

8

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

9

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সফল, বিদ্যুৎ উৎপাদনের প্

10

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

11

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

12

জিয়ার জাতিসংঘ ভাষণে স্বনির্ভরতা ও দক্ষিণ এশীয় সহযোগিতার আহ্ব

13

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

14

গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: রাষ্ট্রপতি

15

চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের

16

পীরগঞ্জে ঢাকাগামী বাসে ফেনসিডিল উদ্ধার, আটক ১

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

ইছামতি নদীতে দুই বাংলার দুর্গাপ্রতিমা বিসর্জন, ছিল কড়া নিরাপ

19

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

20