অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলার নাম ও লোগো ব্যবহার করে পৌর বিএনপির দুই নেতার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ফুলবাড়ী পৌর বিএনপির নেতারা।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার।

লিখিত বক্তব্যে আবুল বাসার বলেন, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে দৈনিক কালবেলার লোগো ও ফটোকার্ড ব্যবহার করে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর নাম জড়িয়ে তাঁকে এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিককে নিয়ে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ফটোকার্ডটিতে ‘৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনাম ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

আবুল বাসার দাবি করেন, তিনি এ ধরনের কোনো সংবাদ দৈনিক কালবেলায় পাঠাননি এবং ২১ সেপ্টেম্বর পত্রিকাটিতেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তাঁর অভিযোগ, একটি চক্র কালবেলার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় দৈনিক কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি ২২ সেপ্টেম্বর রাতে পত্রিকার নাম ও লোগোর অপব্যবহার এবং নিজের ভাবমূর্তি ও নিরাপত্তার স্বার্থে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১২০৮।

ফুলবাড়ী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিক বলেন, রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কোনো সংবাদ বা ফটোকার্ডের সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস, শেয়ার বা লাইক না দেওয়ার আহ্বান জানান।

দৈনিক কালবেলার নাম ও লোগো ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মুর্তজা হক অনিক।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, মানিক মণ্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

1

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ-টেপ সংকট, ভোগান্তিতে

2

রাজশাহীর কালাইরুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, উচ্ছ্বা

3

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

4

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়ে বহিষ্কারাদেশের যথার্থতা প্রমা

7

স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত

8

আগস্টে পিএমআই সূচকে বড় পতন, কৃষি-নির্মাণে আশার আলো

9

ভবিষ্যতে জ্বালানি সংকট হবে না, পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

12

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টায় দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র চ

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

15

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

16

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

17

সকল ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গ

18

নির্বাচন বিতর্কিত করতে জামায়াত অপপ্রচার চালাচ্ছে: রিজভী

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20