অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় পেঁপে চাষে সফলতা, ১০ হাজার টাকা খরচে আয় ৪০ হাজার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পেঁপে প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উন্নত জাতের পেঁপে চাষে কম খরচে অধিক লাভের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হয়।


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত পেঁপে প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সুব্রত রায়, ইউনিয়ন এমপি প্রতিনিধি ফিরোজা বেগম, ইউপি সদস্য মো. শামীম হোসেন ও সাংবাদিক তরিকুল ইসলাম। এ ছাড়া স্থানীয় কৃষক-কৃষাণী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোজাম্মেল হক।

বক্তারা বলেন, সনাতন পদ্ধতির পরিবর্তে উন্নত ও আধুনিক জাতের পেঁপে চাষ করলে কম খরচে দ্বিগুণ লাভ করা সম্ভব। পেঁপে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে এর ব্যাপক চাহিদা থাকায় কৃষকদের দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে। সঠিক পরিচর্যা, জৈব সার প্রয়োগ ও সময়মতো বালাই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পেঁপের বাম্পার ফলন পাওয়া সম্ভব বলেও তাঁরা উল্লেখ করেন।

প্রদর্শনী খেতের সফল কৃষক সোহেল মন্ডল রানার সহধর্মিণী বলেন, “কৃষি অফিসের পরামর্শে আমরা উন্নত জাতের এই পেঁপে চাষ শুরু করি। গাছে রেকর্ড পরিমাণ ফলন এসেছে। মাঠ দিবসের মাধ্যমে আমাদের খেত দেখে আশপাশের অন্য কৃষকরাও এখন পেঁপে চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন।”

জানা গেছে, বুড়াবুড়ি ব্লকের টেকসই কৃষি উন্নয়ন গ্রুপের কৃষক সোহেল মন্ডল রানা তাঁর ২০ শতাংশ জমিতে রেড কিং জাতের পেঁপে চাষ করেছেন। এ চাষে তাঁর ব্যয় হয়েছে ১০ হাজার টাকা। ইতোমধ্যে বাজারে পেঁপে বিক্রি করে তিনি ৪০ হাজার টাকা আয় করেছেন। এ ছাড়া আরও ২০ হাজার টাকার পেঁপে বিক্রি করতে পারবেন বলে জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

1

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

2

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

3

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

4

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

5

শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগের নির্দেশ প্রধানমন্

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

8

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

13

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

14

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

15

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

16

২০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

19

ফাইনাল নয়, মালয়েশিয়ার ভাবনায় আপাতত বাংলাদেশ

20