অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

শনিবার (২৭ জুন) সকালে প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পাশাপাশি আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক নির্বাচন।

নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবশিষ্ট সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটের মাধ্যমে সহসভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে মো. তানভীর হাসান তানুর পাশাপাশি অর্থ সম্পাদক পদে আমার সংবাদের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবরের জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং সদস্যদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

1

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

4

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

5

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

6

ফুলবাড়ীতে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

9

তেঁতুলিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে পরিকল্পনা স

10

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

11

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

12

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

13

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

14

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

15

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

16

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত: মির্জা

17

নিখোঁজ ৪ ছাত্রী সিলেটে উদ্ধার, পাচারচেষ্টার প্রাথমিক সন্দেহ

18

পুলিসিক ছাড়াই দাপুটে যুক্তরাষ্ট্র, প্রথমার্ধেই অস্ট্রেলিয়াকে

19

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

20