অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফুলবাড়ীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিভুত ভুষনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব। সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর ওপরও তারা গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

1

ফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

2

স্বামীর পার্টনার হোন, প্রতিপক্ষ নয়

3

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

8

১.৬৪% কমেছে পোশাক রপ্তানি আয়

9

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

10

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

11

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

12

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

15

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

16

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

17

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

18

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

19

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

20