অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ যুবক

ঘুষ দিয়েও মেলেনি চাকরি। নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের আশায় দেওয়া উৎকোচের ৫ লাখ ৭৫ হাজার টাকাও দীর্ঘদিন ধরে ফেরত পাননি এক যুবক। অবশেষে প্রতিকার এবং নিজের অর্থ ফেরতের দাবিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মুরাদবক্স রহমানিয়া দাখিল মাদ্রাসায়।

গত ২৩ জুলাই উপজেলা প্রশাসনের কাছে দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া গ্রামের মরহুম তাবজুল হকের ছেলে ইমরান হোসেনকে ২০২৩ সালে মুরাদবক্স রহমানিয়া দাখিল মাদ্রাসায় নিরাপত্তা প্রহরী পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখান মাদ্রাসার সুপার আব্দুল তোয়াব এবং তৎকালীন পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান লিটন। অভিযোগে বলা হয়, চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছে মোট ৫ লাখ ৭৫ হাজার টাকা নেওয়া হয়।

কিন্তু দীর্ঘ সময় পার হলেও ইমরান হোসেনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই পদে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয় এবং তার কাছ থেকে আরও বেশি অর্থ নেওয়া হয়। চাকরি না পাওয়ায় ইমরান হোসেন নিজের দেওয়া ৫ লাখ ৭৫ হাজার টাকা ফেরত চান। তবে অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার সুপার ও সাবেক সভাপতি টাকা ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তারা টাকা নেওয়ার বিষয়টিই অস্বীকার করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

1

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

2

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

3

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

4

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

5

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

6

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

9

ঠাকুরগাঁও আশ্রয়ণ প্রকল্পের অধিকাংশ ঘর ফাঁকা, বাসিন্দা ফিরছে

10

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

13

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

14

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

15

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

16

ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

17

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

18

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

19

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

20