অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে বলে মনে করেন জোটের নেতারা।


বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচার ২২/১, তোপখানা রোডে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মহাসচিব আমানতউল্লাহ আমান, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)-এর সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম, পিডিপির পলিটব্যুরো সদস্য মো. শাহজালাল মোল্লা পলাশ, দলটির যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, দপ্তর সম্পাদক জুয়েল আকন এবং সাম্যবাদী দলের নেতা আজাদ হোসেন হৃদয়সহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে তাঁদের প্রত্যাশা, বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা মনে করেন, দেশীয় প্রতিষ্ঠানকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্য উদঘাটনই হোক ন্যায়বিচারের প্রথম শর্ত

1

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে স্মারকলিপি

2

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

3

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

4

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

5

প্রতিমন্ত্রীর সফরের দিনও অনুপস্থিত শিক্ষা কর্মকর্তা, উঠেছে ন

6

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

7

তেঁতুলিয়ায় বাল্যবিবাহের অভিযোগ, কনের বাবাকে ১০ হাজার টাকা জর

8

শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ প্

9

১০ হাজার টন চিনি কিনবে সরকার, ব্যয় ১০৩ কোটি টাকা

10

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চায় বাংলা

11

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

12

মসজিদের বরাদ্দে ই-টেন্ডার বিতর্ক, হাসনাতকে ঘিরে প্রশ্ন

13

সংবিধান সংস্কারে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি

14

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

15

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

16

ঢাকায় সবজির চাহিদা কমেছে ৪০ শতাংশ, লোকসানে বিক্রি

17

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা

18

উপকূলের নিরাপত্তায় কোস্টগার্ডকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান

19

বিজিবির অভিযানে উদ্ধার, বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা

20