অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী একটি শিমুল গাছ মরে গিয়ে জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গাছটির শুকনো ডালপালা মাঝেমধ্যেই ভেঙে পড়ায় বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গুরুত্বপূর্ণ এই বাজারটি এশিয়ান হাইওয়ের পাশে অবস্থিত। এ সড়ক দিয়ে হরিপুর, রানীশংকৈল ও পীরগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষ দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। গাছটির কাছেই রয়েছে উপদইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকিরগঞ্জ বিজিবি (বিওপি)। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী ও কোমলমতি শিক্ষার্থী গাছটির পাশ দিয়ে চলাচল করে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে গাছটি মৃত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ইতোমধ্যে এর বেশ কয়েকটি শুকনো ডাল ভেঙে মাটিতে পড়েছে। যেকোনো সময় বড় কোনো ডাল কিংবা পুরো গাছটি ভেঙে পড়ে পথচারী, শিক্ষার্থী বা ব্যবসায়ীদের ওপর আছড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রধান বলেন, “গাছটি দ্রুত কাটার ব্যবস্থা না করলে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত গাছটি অপসারণের দাবি জানাচ্ছি।”

স্থানীয় দোকানদার আফাজ আলী বলেন, “গাছটি মরে গেছে। এখনই এটি কাটা দরকার। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার কোনো মানে হয় না।”

পল্লী পশু চিকিৎসক এনামুল হক বলেন, “গাছটি দ্রুত কাটার ব্যবস্থা না করলে পথচারী কিংবা শিক্ষার্থী যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে।”

মায়েশা ভিডিওর স্বত্বাধিকারী ফরিদ হোসেন মাসুম বলেন, “যেভাবে গাছের ডাল ভেঙে পড়ছে, তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে বেশি সময় নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”

স্থানীয় বাসিন্দা আমিনুল হক বলেন, “বাজারে এলেই আতঙ্কের মধ্যে থাকি। কখন গাছ বা গাছের কোনো ডাল ভেঙে পড়ে, সেই ভয় থাকে।”

দোকানদার সুমন আলী বলেন, “নামাজ পড়তে যাওয়ার সময়ও আগে দেখতে হয় কোনো ডাল ভেঙে পড়েছে কি না। সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকি।”

পথচারী হায়দার আলী বলেন, “বাজারে এসে বাজার করার চেয়ে এখন ভয় হয় কখন গাছটি আমার ওপর ভেঙে পড়ে। জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে বিনীত অনুরোধ, দুর্ঘটনা ঘটার আগেই গাছটি কাটার ব্যবস্থা করুন।”

এলাকাবাসী জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত গাছটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে ঝুঁকিপূর্ণ মৃত গাছটি দ্রুত অপসারণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

1

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

2

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

3

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

6

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

7

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

8

পীরগঞ্জ হাসপাতালে ৫০ ভায়েল এন্টি স্নেক ভেনম হস্তান্তর

9

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

10

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

11

প্রতিবন্ধী স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষককে ঘি

12

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

13

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

16

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

17

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

18

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

19

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

20